শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৫ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট-চট্রগ্রাম রেল যোগাযোগ বন্ধ

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম হোসেন সিকদার জানান, ট্রেনটি আখাউড়া জংশন ছেড়ে আউটারে যাওয়ার পর ইঞ্জিনের একটি যন্ত্রাংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে বিকল হয়ে পড়ে ইঞ্জিন। এর ফলে সিঙ্গেল লাইন হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রেনটিকে ঘটনাস্থল থেকে জংশনে নিয়ে আসা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়