শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০৮ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে শাহজালালে ৫ ঘণ্টা ফ্লাইট বন্ধ

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী দুই মাস প্রতি রাতে পাঁচ ঘণ্টা করে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। আজ বুধবার রাত থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে। চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত। 

তিনি জানান, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো এবং যাত্রীসেবার মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল বিমানবন্দরের রানওয়েটি প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

লাইট প্রতিস্থাপনকালীন আগে ও পরে অর্থাৎ সকাল ৭টা থেকে সকাল ১১টা ৩০ মিনিট এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের আধিক্য থাকতে পারে বলেও জানান তিনি।

কামরুল ইসলাম বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট অন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা নিয়েছে। পাশাপাশি তা বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে মনিটরিং টিম।

তিনি বলেন, এই মৌসুমে (শীতকালে) মধ্যরাতের পাঁচ ঘণ্টা সময় আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকে। ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে লাইটিংব্যবস্থা সংস্কারকাজের জন্য এই সময়কে বেছে নেওয়া হয়েছে। এই সময়ে প্রতিদিন সাত-আটটি ফ্লাইট চলাচল করত। সেগুলো রি-শিডিউল করা হয়েছে।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়