শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৪, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেইলি রোডে আগুন লাগা ভবনটিতে বিল্ডিং কোড লঙ্ঘন করা হয়েছে: মেয়র তাপস 

মাসুদ আলম: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, রাজধানীর বেইলি রোডের আগুন লাগা বহুতল ভবনে ইমারত বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। বিধিমালা অনুযায়ী ৫ তলার ঊর্ধ্বে কোনো ভবনের ক্ষেত্রে অন্তত দুটো সিঁড়ি থাকতে হয়। কিন্তু আমরা বেঁচে যাওয়া ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জানতে পেরেছি, ওই ভবনে একটি মাত্র সিঁড়ি ছিল। 

[৩] শুক্রবার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে বেইলি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

[৪] তিনি আরও বলেন, ভবনটির সিঁড়িটা সংকীর্ণ হওয়ায় অনেকে নামতে পারেননি, অনেকে উপরে চলে যান। ফলে ঝুঁকির মাত্রা আরো বেড়ে যায়।

[৫] তিনি বলেন, দুর্ঘটনায় নিহত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা এই দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছি। ইতোমধ্যে অগ্নি নির্বাপণ অধিদপ্তর থেকে তদন্ত করা হচ্ছে। এমন দুর্যোগ থেকে কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।

[৬] তাপস বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য খসড়া নীতিমালা তৈরি করা হচ্ছে। যেসব নীতিনির্ধারণী বিষয়গুলো রয়েছে সেগুলো প্রতিপালন না করার ফলেই দুর্ঘটনায় ঘটে চলছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়