শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৮ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর রামপুরার মালিবাগ চৌধুরীপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ৮তলা থেকে পড়ে মো. মামুন (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। 
শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহতের ছোট ভাই আব্দুল মোতালেব বলেন, আমার ভাই নির্মাণ কাজের ঠিকাদারি করতেন। আজ সন্ধ্যার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় একটি ভবনের নির্মাণকাজের তদারকি করতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত ওই ভবনের ৮তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি ভোলার দৌলতখান থানার মধ্যম জয়নগর গ্রামে। আমার বাবার নাম ইদ্রিস মিয়া। মালিবাগের চৌধুরীপাড়ায় ভাড়া থাকি আমরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে
জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়