শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ১২:১৩ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেজগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মারুফ হাসান: রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকার একটি বাসা থেকে ফিরোজা বেগম নামে (৫০) এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। 

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন শামসুন্নাহার জানান, আমার বোন একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্বামী শহিদুল ইসলাম টঙ্গী এলাকায় থাকেন। তার সঙ্গে তেমন যোগাযোগ নেই। একটি মেয়ে, সেও বাইরে থাকে। এ নিয়ে দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। পরে দরজা বন্ধ দেখতে পেয়ে ভেতরে গিয়ে ঝুলন্ত দেখতে পাই। আশপাশের লোকজনের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়