শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩, ১২:৪১ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে ইফতারের সময় গান-বাজনা, বাধা দেওয়ায় শিক্ষার্থীকে মারধর

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইফতারের সময় উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় জোবায়ের নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়ে ওই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। আরটিভি

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের সামনে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত হওয়া জোবায়ের বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং এ এফ রহমান হলের আবাসিক ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেটকারে করে মুক্তিযুদ্ধা জিয়া হলের রিয়ন, সাকিবসহ আরও দশ-পনেরো জন উচ্চস্বরে গান বাজাতে বাজাতে হল পাড়ায় ঢুকলে তাদের বাধা দেয় বিজয় একাত্তর হলের ছাত্র রিয়ন ও জোবায়ের। একপর্যায়ে জোবায়ের নামের ওই শিক্ষার্থীকে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায় অভিযুক্তরা।

পরে আহত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর দেখে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়।

ঢাবি সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সকলেই মাদকাসক্ত। পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়