শিরোনাম
◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১২:০৯ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্ছেদ অভিযানে দখলমুক্ত ঢাকা উত্তর সিটির এক একর জায়গা 

ঢাকা উত্তর সিটির এক একর জায়গা 

সুজিৎ নন্দী: ঢাকা উত্তর সিটির মালিকানাধীন মিরপুরস্থিত কল্যাণপুর রেগুলেটিং পন্ড এর ভূমি হতে অবৈধ স্থাপনা ও অবকাঠামো উচ্ছেদ করে এক একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

সরেজমিনে দেখা যায়, সকালে অভিযান শুরু হলে দখলদাররা সংঘবদ্ধ হয়ে বাধা দেয়ার চেষ্টা করে এবং উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ বাধা প্রদানকারীদের প্রতিহত করে। এসময় অবৈধভাবে গড়ে তোলা দোকান ও ঘর থেকে মালামাল সরিয়ে নিতে কিছুটা সময় দেয়া হয়। মালামাল সরিয়ে নেয়ার পরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পুরো এক একর জায়গা দখলমুক্ত করা হয়। 

অভিযানে উত্তর সিটির মালিকানাধীন কল্যাণপুর রেগুলেটিং পন্ড এর ভূমি হতে অন্তত অবৈধ ৩০টি  দোকান, ২০টি ঘর ও ২টি রিকশার গ্যারেজসহ অবৈধভাবে রাখা বিভিন্ন মালামাল উচ্ছেদ করে প্রায় এক একর জমি দখলমুক্ত করা হয়েছে।

প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিলো। বিভিন্ন সময় তাদের নোটিশ দিলেও তারা সাড়া দেয়নি। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে করপোরেশনের মালিকানাধীন এই ভূমির  অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে।

এসএন/এএ

  • সর্বশেষ