শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৪ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাফরুলে একমাত্র শিশু সন্তানকে হত্যা করলো বাবা

মোস্তাফিজুর রহমান: পারিবারিক কলহের জের ধরে বাইশ মাসের একমাত্র পুত্র সন্তান রায়হানকে আছাড় দিয়ে হত্যা করেছেন রিকশা চালক বাবা বায়জিদ। পুলিশ তার বাবাকে আটক করেছেন। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমরা সংবাদ শুনে তাদের বাসা থেকে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী)  বিকাল তিন টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

কিশোরগঞ্জের তারাইল উপজেলার রিকশা চালক বাইজিদের এক মাত্র সন্তান ছিল রায়হান। 

বর্তমানে কাফরুল থানার ইব্রাহিমপুরের একটি টিনসেট ভাড়া বাসায় থাকতো। পুলিশের ঐ কর্মকর্তা আরও বলেন এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানাগেছে,পারিবারিক কলহ থেকে বেলা আনুমানিক সাড়ে বারোটার দিকে আছাড় দেয় বাবা, পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা বাসায় নিয়ে যান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। 

শিশুটির বাবার কথাবার্তা  স্বাভাবিক মনে হচ্ছিল না। তিনি মানুষিকভাবে অসুস্থ ছিল কিনা তা তদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়