শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৩৬ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাখালীতে ট্রেনের ধাক্কায় পথচারী যুবক নিহত

মোস্তাফিজুর রহমান: নিহতের নাম মোঃ মুক্তার হোসেন (২০) তিনি বেসরকারি প্রতিষ্ঠান টোব্যাকো সিগারেট কোম্পানি চাকরি করতেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার  দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মোঃ শিমুল মিয়া জানান, মহাখালী তার কর্মস্থল থেকে কড়াইল বস্তির ভাড়া বাসায় ফিরছিলেন। রেলগেট কাঁচাবাজার রেল ক্রসিং এলাকায় হেঁটে অসাবধানতাবশত রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হন তিনি‌। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে ‌

মৃত মোক্তার শেরপুর সদরের পাঞ্জরডাঙ্গা গ্রামের কৃষক চাঁন মিয়ার ছেলে। বর্তমানে করাইল বস্তিতে তার বোনসহ ভাড়া বাসায় থাকতেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়