শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেক ইমেজিং বিভাগের সামনে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমেজিং বিভাগের সামনে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬৫ বছর হতে পারে। তার পরনে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি এবং একটি পায়ে সমস্যা ছিল।

ঢামেকের আনসার কমান্ডার আব্দুর রঊফ জানান, শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে ঢামেকের আনসারের টহল সদস্যরা বর্হিবিভাগে এক্স-রে ও ইমেজিং বিভাগের সামনে ফ্লোর থেকে মরদেহ দেখতে পান। পরে বিষয় কর্তৃপক্ষ ও ঢামেক পুলিশ ফাড়িকে অবহিত করেন।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে, হয়তো লোকটি সেখানে গিয়ে স্টোক করে মারা গেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। 

তিনি বলেন, মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৬৫)। বিষয়টি শাহবাগ থানায় অবিহিত করা হয়েছে। আইনি প্রকৃয়া শেষে মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে বহির্বিভাগের দ্বায়িত্বরত ওয়ার্ড মাস্টার মোঃ বাশার বলেন, বিষয়টি শুনেছি। আজ হাসপাতালের ঐ বিভাগ বন্ধ রয়েছে। তবে কিভাবে সেখানে মরে আছে, হাসপাতালে ভর্তি রোগী কিনা এ-সব খোঁজ খবর নেয়া হচ্ছে।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়