শিরোনাম
◈ দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব নয়, ফিরলেই গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর ◈ সাবেক স্পিকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদের আজকের কার্যক্রম স্থগিত ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ ◈ মুজিববর্ষে ৯৮২ কোটি টাকা ব্যয় করেছে তৎকালীন সরকার: অর্থমন্ত্রী ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ ত্রাণ, চিকিৎসা ও উদ্ধারকাজে গাফিলতি নয়, কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‎আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত‎: শিক্ষামন্ত্রী ◈ বন্যার ভয়াবহতা: ৫১ প্রাণহানি, পানিবন্দি আড়াই লাখের বেশি পরিবার ◈ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ: আমিনবাজার ও মাতুয়াইল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ◈ ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল, নিরাপত্তা সতর্কতা জারি কয়েক দেশে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী আটক

স্মরণসভায় হামলা

আলামিন শিবলী: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণসভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন। প্রথম আলো

এ ছাড়াও গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ জানিয়েছেন, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আখতারসহ প্রায় ১৫ জনকে পুলিশ তুলে নিয়ে গেছে ঢাকা মেডিকেল থেকে। 

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। ছাত্রলীগের একদল নেতাকর্মী সমাবেশস্থলে থাকা চেয়ার ভাঙচুর করে। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও। এ সময় দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। অবশ্য ধাওয়ায় টিকতে না পেরে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। সময়টিভি

আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন জানান, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের অন্তত ১৩ জন আহত ও দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবিসি

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, যারা এখানে এসেছে তারা সবাই বহিরাগত। ঢাবি প্রশাসন ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না। আমরা হামলা করিনি। আয়োজকরা ঢাবি শিক্ষার্থী কিনা জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় ছাত্রলীগের কয়েকজন আহত হয়েছেন বলেও জানান মাহবুব খান।

তবে এ ঘটনার সময় পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এ বিষয়ে শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। সম্পাদনা: এল আর বাদল

এএস/এলআরবি/এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়