রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের (৩২) খোঁজ মিলেছে। নিখোঁজ হওয়ার ২৪ দিন পর বুধবার (২০ মে) দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে।
এর আগ গত ২৮ এপ্রিল থানা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন রাকিবুল হাসান সরকার।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ‘রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে সে এতদিন কোথায় ছিল, তা এখনই বিস্তারিত বলতে পারছি না। তার সঙ্গে কথা বলে জানা যাবে।’
থানা সূত্রে জানা গেছে, রাজধানীর শাহবাগ এলাকায় আত্মগোপনে ছিলেন রাকিবুল হাসান। বর্তমানে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলার চেষ্টা করছেন।