শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২, ০৭:০৪ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২২, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ আগস্টের খুনি চক্র এখনো সোচ্চার: মেয়র তাপস

তাপস

সুজিৎ নন্দী: ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ১৫ আগস্ট কাল রাতে সংগঠিত ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত খুনি চক্র নিত্য-নতুন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তারা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশের অগ্রযাত্রা রোধ করতে চায়। এই খুনি চক্র এখনো সোচ্চার রয়েছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম সোনার বাংলা হিসেবে গড়ে ওঠবে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। তাই যত ষড়যন্ত্র, দূরভিসন্ধিই হোক না কেন, ঘাতক চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমরা আরও ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আজকে জাতীয় শোক দিবসে এটাই আমাদের প্রত্যয়। রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে কদমতলী থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মেয়র এ কথা বলেন।       

করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রধান আলোচক এবং সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ দিলীপ কুমার রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন বিশেষ আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়