শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৫ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও

রাজধানীর হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে এক শিশুর মরদেহ পাওয়ার ঘটনায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী।

তারা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ও সড়ক অবরোধ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম উলন এলাকায় তাহেদী (৮) নামের শিশুটির মরদেহ পাওয়া যায়। তারাবির নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে বাসার পাশের ভবনে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।

খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার রাতে হাতিরঝিল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়