শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ আজ: যানজট এড়াতে রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে গাড়ি চলাচলে ঢাকা মহানগর (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এ উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুলসংখ্যক লোকসমাগমের সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠান চলার সময় খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হবে।

যান চলাচল নিয়ন্ত্রণের কারণে সাময়িক অসুবিধা কমাতে ‘ডাইভারশনের’ মাধ্যমে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ।

বিকল্প পথ

# মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে ফার্মগেট বা সোনারগাঁও হোটেল অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।

# ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটমুখী চলাচল করবে।

# আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর), প্রতিরক্ষা গ্যাপ ও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেটের দিকে যাবে।

# এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুরবাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও আসাদগেট হয়ে ধানমন্ডিতে প্রবেশ করবে।

# মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে নেওয়া হলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর) ও আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করতে পারবে।

 এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়