শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০১:১০ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা, আহত ২০ (ভিডিও)

শাহবাগে আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা

মারুফ হাসান: জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর ডাকা বিক্ষোভ সমাবেশে হামলা করেছে পুলিশ। হামলায় সংগঠনগুলোর ২০ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বাম সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলকারীরা শাহবাগ ও কাঁটাবন মোড় ঘুরে আবার শাহবাগ মোড়ে এসে মূল সড়কসংলগ্ন ফুটপাতে সমাবেশে মিলিত হন। 

সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ বাম সংগঠনের নেতা-কর্মীদের ওপর হঠাৎ লাঠিপেটা শুরু করে। কর্মীদের পাশাপাশি ব্যাপক লাঠিপেটা করা হয় সংগঠনগুলোর শীর্ষ নেতাদেরও। নেতা-কর্মীদের পিটিয়ে জাতীয় জাদুঘর পর্যন্ত সরিয়ে দেয় পুলিশ। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বাম সংগঠনগুলো। হামলার পর শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে যান বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা। সেখানে রাজু ভাস্কর্যের পাদদেশে হামলার প্রতিবাদে সমাবেশ করেন। 

সমাবেশে ছাত্র ইউনিয়নের (নজির আমিন চৌধুরী-রাগীব নাঈম অংশ) কেন্দ্রীয় সহসভাপতি অনিক রায় বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সমাবেশে বিনা উসকানিতে পুলিশ ন্যক্কারজনক হামলা করেছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

অনিক রায় বলেন, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার দুপুর ১২টায় মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিল-পরবর্তী সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়