শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০২:১২ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে একাধিক ককটেল বিস্ফোরণ: বিমানবন্দর স্টেশন ও আগারগাঁওয়ে আতঙ্ক

রাজধানীতে বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর আগে রাত সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলস্টেশনের রেলওয়ে পুলিশের এসআই মোহাম্মদ আলী জানান, স্টেশনের বাইরের দিকের প্লাটফর্মে ককটেল ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্টেশনে অপেক্ষামান যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সিসি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে, রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একজন দ্রুত পালিয়ে যায়।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এডিবি ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।অপরাধীদের আটকে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

শনিবার বিকেলে রাজধানীর আরও দুই জায়গায় এক ঘণ্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এরমধ্যের বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ ভবনের সামনের রাস্তায় এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  উৎস: দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়