শিরোনাম
◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশান লেকের পাশে ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা

জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটিকে পরিকল্পিত হত্যা বলছেন তার রাজনৈতিক সতীর্থরা।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গুলশানের ৫৫ নং রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সৌরভের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। তিনি ওই উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ৩-৪ জন সৌরভকে কুপিয়ে হত্যা করে। তার শরীরে ১০-১১টি কোপ দেওয়া হয়।

ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ জানান, রাতে সৌরভ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে কোপানো হয়েছিল।

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাওসার হোসেন বাংলানিউজকে বলেন, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী আদর্শের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে সৌরভের সঙ্গে আমাদের এক ছোট ভাইয়ের কথা হয়। তখন তিনি জানিয়েছিলেন, রুবেল নামের একজনের সঙ্গে দেখা করতে গুলশান লেকে গেছেন।

কারও সঙ্গে রাজনৈতিক বিরোধ ছিল কি না, জানতে চাইলে কাওসার বলেন, রাজনীতিতে পক্ষ ও প্রতিপক্ষ থাকে। সৌরভেরও ছিল। তবে সম্প্রতি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। আমরা নিশ্চিত নই ঠিক কীভাবে ঘটনা ঘটেছে। ঘটনাস্থল সিসিটিভির আওতায় রয়েছে। প্রকৃত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সৌরভের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ বলেন, আমরা থানায় এসেছি। ঘটনাটি নিয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করবে বলে আশা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়