শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে অপহরণ, যেভাবে উদ্ধার হলো ৪ বছরের শিশু

কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করা হয় ৪ বছরের এক শিশুকে। এক সপ্তাহ পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার করা হয়েছে অপহরণ চক্রের তিন সদস্য। র‌্যাব বলছে, এভাবে অপহরণ করা শিশুদের নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়।

তানহা পাখি নামে ৪ বছরের এই শিশুটিকে হাত ধরে সাভাবিকভাবে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি এমন যে, কারও বোঝার উপায় নেই যে, তিনি শিশুটির পরিচিত কেউ নন। মনে হচ্ছে নিকটতম কোনো আত্মীয় তাকে নিয়ে যাচ্ছে। এরপর থেকে নিখোঁজ ছিল তানহা।

পরিবারের সদস্যদের দাবি, ২৩ অক্টোবর সন্ধ্যায় মিরপুর ১১ নম্বরে নিজ বাসার সামনে খেলছিলো তানহা। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

পরে দরবেশ পরিচয়ে মোবাইল ফোনে তাদের জানানো হয়, গায়েবি শক্তির মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয়েছে তানহাকে। এরপর কয়েক ধাপে টাকা হাতিয়ে নেয় চক্রটি। 

অভিযোগ পেয়ে তানহাকে উদ্ধারে মাঠে নামে র‌্যাব। ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তানহাকে উদ্ধার করা হয়। 

শিশুকে অপহরণকালে কী ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে, তা ফরেনসিক রিপোর্টে জানা যাবে বলেও জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়