শিরোনাম
◈ পরিবর্তন শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই: মির্জা ফখরুল ◈ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ভিডিও ভাইরাল, নিজের অবস্থান যা জানালেন ডাকসু নেতা (ভিডিও) ◈ এক বছরে জামায়াতের আয় কমে ২৩ কোটি ৬৮ লাখ, ব্যয় ছাড়াল ২৩ কোটি ৯১ লাখ ◈ ‘চায়নাম্যান স্পিনার’ ক্রিকেটের প্রতিভা থেকে চাঁদাবাজির সাম্রাজ্য, সামনে এলো ডেভিড ইমনের অপরাধের নেপথ্য কাহিনি ◈ ‌ফিফা ৪০ হাজার কোটি টাকায় বিশ্বকাপ বিক্রি কর‌তে চায়! বিতর্কে জড়িয়ে আ‌ছে ডোনাল্ড ট্রাম্পের নাম  ◈ ইসরায়েলি রাজ‌নৈ‌তিক বিশ্লেষক: নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প উভয়েই পতনের পথে ◈ শ‌নিবার বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সভায় চুড়ান্ত হ‌তে পা‌রে নতুন রাষ্ট্রপতির নাম  ◈ মো‌দি সরকা‌রের বিরু‌দ্ধে আবার আন্দোলনের হুমকি ভারতের ককরোচ জনতা পার্টির ◈ প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০১:২৮ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও পুরান ঢাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে যুবকের লাশ

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলের দিকে বংশালের আগামসিহ লেনের ৯৩/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ সংবাদ পেয়ে ওই বাসার চারতলার সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় ওই শিক্ষার্থীর গলায় জিআই তার পেঁচানো ছিল।

নিহত শিক্ষার্থীর নাম সজিব (১৯)। তিনি এবার বংশালে আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক বলেন, ‘বিকেলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ওই বাসার চারতলার সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে অজ্ঞাতনামা হিসেবে এবং পরে মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। এ সময় সে গলায় জিআই তার পেঁচানো অবস্থায় উপুড় হয়ে সিঁড়িতে পড়ে ছিল। তবে ওই বাসার চারতলায় শুধু একটি পরিবার থাকত বলে জানা গেছে। এ ছাড়া ওই বাসা পুরোটাই গোডাউন। চারতলার ওই বাসা বাইরে থেকে তালাবদ্ধ ছিল।’

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

হাসপাতালে নিহত সজিবের চাচাতো ভাই মো. ইসলাম বলেন, ‘সজিবদের বাসা বংশাল আগামসিহ লেনে। সজিব এবার আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তবে সে অকৃতকার্য হয়। কয়েক দিন আগে তাবলিগের সঙ্গে দোহার গিয়েছিল। গতকাল বাসায় আসে। আজ বেলা ৩টার দিকে ফোন পেয়ে বাসা থেকে বের হয়। এরপর বিকেলে জানতে পারি, একটি বাসার সিঁড়িতে সজিবের মরদেহ পাওয়া গেছে।’

ইসলাম আরও বলেন, ‘যে বাসায় সজিবের মরদেহ পাওয়া গেছে, ওই বাসার চারতলায় সজিবের প্রেমিকা খাদিজাদের বাসা। খাদিজার বাবা বেঁচে নেই। তবে ঘটনার পর থেকে তাদের কাউকে পাওয়া যায়নি। ৬ বছর ধরে খাদিজার সঙ্গে সম্পর্ক ছিল সজিবের। মাঝে একবার মনোমালিন্য হয়েছিল। তবে খাদিজার মামারা এই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না।’

পরিবারের অভিযোগ, খাদিজার দুই মামা ইকবাল ও কামাল মিলে সজিবকে হত্যা করেছে।

এর আগে, ১৯ অক্টোবর রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার একটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ পাওয়া যায়। আরমানিটোলার পানির পাম্প গলির ওই বাসায় জুবায়েদ টিউশনি করাতেন। পরে ডিএমপি এই হত্যাকাণ্ডকে ‘ত্রিভুজ প্রেমের’ ফল বলে জানায়। উৎস: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়