শিরোনাম
◈ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ভিডিও ভাইরাল, নিজের অবস্থান যা জানালেন ডাকসু নেতা (ভিডিও) ◈ এক বছরে জামায়াতের আয় কমে ২৩ কোটি ৬৮ লাখ, ব্যয় ছাড়াল ২৩ কোটি ৯১ লাখ ◈ ‘চায়নাম্যান স্পিনার’ ক্রিকেটের প্রতিভা থেকে চাঁদাবাজির সাম্রাজ্য, সামনে এলো ডেভিড ইমনের অপরাধের নেপথ্য কাহিনি ◈ ‌ফিফা ৪০ হাজার কোটি টাকায় বিশ্বকাপ বিক্রি কর‌তে চায়! বিতর্কে জড়িয়ে আ‌ছে ডোনাল্ড ট্রাম্পের নাম  ◈ ইসরায়েলি রাজ‌নৈ‌তিক বিশ্লেষক: নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প উভয়েই পতনের পথে ◈ শ‌নিবার বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সভায় চুড়ান্ত হ‌তে পা‌রে নতুন রাষ্ট্রপতির নাম  ◈ মো‌দি সরকা‌রের বিরু‌দ্ধে আবার আন্দোলনের হুমকি ভারতের ককরোচ জনতা পার্টির ◈ প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ◈ গ্যাস সংকট মোকাবিলায় আমদানিনির্ভর এলএনজি: বৈদেশিক মুদ্রা ও ভর্তুকিতে রেকর্ড চাপের আশঙ্কা ◈ চাকরির স্বপ্নে মানবপাচার, স্ক্যাম সেন্টার থেকে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০২:৩২ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে আড়াই ঘণ্টায় তিনজনের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানা এলাকায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে পৃথক তিনটি স্থান থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া এসব ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির জানান, প্রথম মরদেহটি উদ্ধার করা হয় রাত সাড়ে ৯টার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের আইল্যান্ডে অচেতন অবস্থায় পড়ে থাকা এক নারীকে দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানা গেছে।

দ্বিতীয় ঘটনা ঘটে তার কিছুক্ষণ পর, রাত পৌনে ১০টার দিকে। জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আরও এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৃতীয় ঘটনা ঘটে রাত পৌনে ১২টার দিকে শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তিনজনের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য প্রত্যেকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়