শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩০ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বার্ন ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য জানান।

দগ্ধরা হলেন– মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।

দগ্ধদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী থানার দলপুর বউবাজার এলাকায় বসবাস করেন।

হাসপাতালে নিয়ে আসা ইবার ছোট বোন ফারজানা আক্তার বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে বাসার ঘুমন্ত অবস্থায় ছিলেন সবাই। সে সময় এসি বিস্ফোরণের সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন।

চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে মোহাম্মদ তুহিন হোসেন শরীরের ৪৭ শতাংশ, ইবা আক্তারের ১৫ শতাংশ, তাওহীদের ৮ শতাংশ এবং তানভীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিন জনকে ভর্তি নেওয়া হয়েছে। এছাড়াও একজনকে অবজারভেসনে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়