শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে। রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে। এমতাবস্থায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসাধারণকে উপরিউল্লেখিত ক্রসিংগুলোসহ আশপাশের এলাকা/সড়ক যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিসেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়