শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের আগুন-ভাঙচুর, পরিস্থিতি থমথমে (ভিডিও)

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় জাপা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে সামনে পৌঁছেন নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, “হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা ভেতরের কিছু আসবাবপত্র ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পৌনে ৬টার দিকে কিছু মানুষ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন। পরে তারা অফিস টার্গেট করে কয়েক দফা হামলা চালান এবং পরে অগ্নিসংযোগ করেন।

আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানি বলেন, “হঠাৎ কয়েকজন যুবক স্লোগান দিতে দিতে এসে অফিসে ঢুকে ভাঙচুর শুরু করেন। এরপর ধোঁয়া উঠতে দেখি। পুলিশ আসার পর তারা ছত্রভঙ্গ হয়ে যান।” বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে।

এর আগেও একাধিকবার এই কার্যালয়ে হামলা চালানো হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়