শিরোনাম
◈ অনার্স পড়ুয়াদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন যেভাবে করবেন ◈ পেনশনের অর্থ কখন পাওয়া যাবে? আস্থার সংকটে পেনশন স্কিম, প্রবাসীদের সাড়া নেই ◈ এপ্রিল মা‌সে সরকার ট্রেজারি বিলের মাধ্যমে ৪৬ হাজার কোটি টাকা নিয়েছে ◈ কেইনের হ্যাটট্রিক, শেষ ম‌্যা‌চে বায়ার্ন মিউনিখের গোল উৎসব কোল‌নের বিরু‌দ্ধে ◈ ঈদুল আজহা কবে, আনুষ্ঠানিকভাবে সবার আগে ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক ◈ ভারতের রাজস্থানে রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ চেলসিকে হারিয়ে এফএ কাপ  জিতলো ম্যানচেস্টার সি‌টি ◈ ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আশার আলো, খেলা দেখা যেতে পারে ডিজিটাল মাধ্যমে ◈ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় ইউরোপের দেশগুলো ◈ আজ টানা ১৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০২:০৪ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বস্তির নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরের রুপনগরে বস্তি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল ও দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর ৬ নম্বর বস্তিতে ঘটনাটি ঘটে। 

জানা গেছে, রুপনগর ৬ নম্বর ওয়ার্ড (আঞ্চলিক) স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুনের নিয়ন্ত্রণে মিরপুর ৬ নম্বর ট ব্লক বস্তি। এই বস্তিতে অবৈধ বিদ্যুৎ গ্যাস পানির সংযোগ দিয়ে লাখ লাখ টাকা চাঁদা তোলেন স্বেচ্ছাসেবক দল নেতা হারুন। বস্তি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতা হারুন ও কৃষক দল নেতা সুমনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

এই ঘটনা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় হারুন গ্রুপের হামলায় কৃষকদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। 

রুপনগর থানার ওসি মোকাম্মেল বলেন, হারুন অবৈধ সংযোগ দিয়ে ৬ নম্বর ট ব্লক বস্তি থেকে টাকা তোলেন। বস্তি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি হয়েছে। এতে এক পক্ষের দুজন আহত হয়েছেন। অপর একজনের মাথা ফেঁটে গেছে। এ ঘটনায় থানায় মামলা  হবে।

সুত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়