শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০৩:২০ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ‌ক্ষিণখানে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগান উদ্ধার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: রাজধানীর দ‌ক্ষিণখান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ‌ক্ষিণখানের মোহাম্মদ আলী মার্কেটের উত্তর পাশে একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগানটি উদ্ধার করে ডিএমপির দ‌ক্ষিণখান থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দ‌ক্ষিণখান থানা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মোহাম্মদ আলী মার্কেটের উত্তর পাশে ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহলদল উল্লিখিত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগানটি উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়