শিরোনাম
◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ!

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০১:৩৭ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে ডিজে পার্টিতে ডিএনসির আকস্মিক অভিযান

ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশানে ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) আকস্মিক অভিযানে মাদকদ্রব্যসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন– মো. কামাল উদ্দিন (৪৮) ও মো.আরিফুল ইসলাম (৩২)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। সোমবার (১১ নভেম্বর) ভোরে গুলশানের কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামে হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকার কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামের একটি হোটেলে অভিযান পরিচালনা করে ডিএনসির ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) একটি দল। অভিযানে দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অভিযানে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন ধরে মাঝে মাঝে ওই আবাসিক হোটেলে ডিজে পার্টির আয়োজন করে আসছিলেন তারা। অভিজাত শ্রেণির যুবক-যুবতিরা এতে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সরবরাহ করা হতো।

সুত্র : ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়