শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৩:২৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ, সভাপতিসহ ১৬ জনকে আটকের অভিযোগ

মারুফ হাসান: কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের হত্যার বিচার, কারফিউ প্রত্যাহার ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মশাল মিছিলে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজাসহ ১৬ জনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় তাদের আটক করে পুলিশ। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি থেকে এ অভিযোগ করা হয়েছে।

রাতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল পল্টন থেকে জিরো পয়েন্ট মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে এলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ৷ এ সময় ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পাদক শোয়াইব আহমেদ আসিফকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। 

পরে বাকিদের সেগুনবাগিচায় ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আটকে রাখেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। পরে ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম-আহ্বায়ক এনামুল হাসান অনয়, ঢাকা মহানগর সংসদের সহকারী সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ অন্যান্যদের আটক করে রমনা থানা পুলিশ।

পুলিশি হামলা এবং আটকের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। আটকদের দ্রুত মুক্তি না দিলে চলমান আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

 

  • সর্বশেষ