শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০২:৫৪ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সহিংসতার মামলায় বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতা গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতায় ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ১৫৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি হাজার হাজার। 

[৩] এসব মামলায় বিএনপি-জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ এখন পর্যন্ত এক হাজার ৭৫৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও বিভাগ।

[৪] ডিএমপি সূত্রে জানা যায়, সহিংসতার ঘটনায় দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও চলছে অভিযান। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে ৬০১ জনকে। এখন পর্যন্ত ঢাকায় মোট গ্রেপ্তার এক হাজার ৭৫৮ জন। গ্রেপ্তারদের বেশিরভাগই জামায়াত-বিএনপির নেতাকর্মী। 

[৫] ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি কে এন রায় নিয়তি বলেন, আন্দোলনের নামে যারা রাজধানীতে সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ এক ১ হাজার ৭৫৮ জনকে গ্রেপ্তার করেছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়