শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২২, ০৭:১২ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২২, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় ফুটবল দলে প্রথমবার ডাক পেলেন ইশা ফয়সাল

স্পোর্টস ডেস্ক: [২] রংপুর সেন্টোস একাডেমিতে বেড়ে ওঠা এই ২২ বছর বয়সী ডিফেন্ডারের স্বপ্ন অবশেষে পূরণ হওয়ার পথে। হাভিয়ের কাবরেরার দলে জায়গা পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।

[৩] জাতীয় দলের স্কোয়াডে নিজের নাম দেখার পর তাৎক্ষণিক ইশা ফয়সাল বলেন, আলহামদুলিল্লাহ, এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম।

[৪] ছোটবেলায় চাচার হাত ধরে ফুটবলে লাথি মারা শুরু ইশার। রংপুরের শামীম খান, মিস্কিনের গড়ে তোলা সেন্টোস ফুটবল একাডেমিতে যোগ দেন তিনি। সেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৮ জেলা ফুটবল লিগে রংপুর জেলার হয়ে আলো ছড়িয়ে কোচ আলতাব হোসেনের হাত ধরে চলে আসেন ঢাকায়। যোগ দেন বাংলাদেশ পুলিশ এফসি ক্লাবে।কালের কণ্ঠ

[৫] বাংলাদেশ পুলিশের হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে খেলার পর ২০১৭ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ মেলে এই ডিফেন্ডারের। সম্পাদনা: এল আর বি।

  • সর্বশেষ