শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২, ০৯:০৮ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২২, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যু শূন্য, নতুন শনাক্ত ৮০৯ জন

সাদেক আলী: [২] এ নিয়ে জেলায় এখন পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার ১২ জনে। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৫৪ জন।

[৩] শনিবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

[৪] সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষায় ৮০৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। শনাক্তদের মধ্যে ৫৬১ জন নগরের এবং ২৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

[৫] তিনি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৮৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১২৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৫ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১০২ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে একজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২৮ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৩৭ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়