শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ০৮:২৩ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক এমদাদুলের ওপর হামলাকারী মাসুদ গ্রেপ্তার

সুজন কৈরী : [২] বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত খোরশেদ আলম মাসুদকে শুক্রবার সন্ধ্যায় সেগুনবাগিচার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হয়। ওই মামলার প্রেক্ষিতে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।

[৪] গত বুধবার রাতে মগবাজারের নিজ বাসায় এমদাদুলের ওপর হামলা চালানো হয়। রাতেই তিনি ঢামেক হাসাপতাল থেকে চিকিৎসা নেন। পরে হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা মামলা করেন ভুক্তভোগী এমদাদুল।

[৫] এমদাদুলের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় জড়িত খোরশেদ আলম মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

[৬] পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী মাসুদ একজন সরকারি কর্মকর্তা। তাকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি চাওয়ার পাশাপাশি তাকে নজরদারিতে রাখা হয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়