শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

মোশতাক আহমেদ, অপু রহমান: [২] আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট সেখানে কাজ করেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম।

[৩] উপজেলার মদনপুরের বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাহিন নিট ওয়্যার কারখানায় আগুন লাগে।

[৪] কারখানার ৫ নম্বর ইউনিটের শ্রমিক মাসুম বিল্লাহ বলেন, কারখানার নিট সেকশন বন্ধ কিন্তু ফিনিশিং ও ওপেন সেকশনে কাজ চলছিল। কারখানার ৫ নম্বর ইউনিটে কাজ করা অবস্থায় হঠাৎ দেখি উপরের তলায় আগুন জ্বলছে। প্রথমে দ্বিতীয় তলায় আগুন লাগে এরপর দেখি উপরের দিকে উঠতে শুরু করেছে। তারপর ছড়িয়ে পড়ে।

[৫] ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সোনারগাঁও, বন্দর ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে ঢাকা থেকে আরও ৩টি ইউনিট পাঠানো হয়েছে।

[৬] কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 

 

  • সর্বশেষ