শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ০৯:০৫ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাইয়ে মেসিবিহীন আর্জেন্টিনা জিতলো চিলির বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে চ্যালেঞ্জ জানানো চিলিকে হারিয়ে ব্রাজিলের সঙ্গে ব্যবধান কমালো দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির হাত ধরে অপরাজেয় হয়ে ওঠা আর্জেন্টিনার এটি আরেকটি দারুণ জয়।

[৩] চিলির কালামা শহরে বাংলাদেশ সময় শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। এদিন আনহেল ডি মারিয়া হয়ে উঠলেন সত্যিকারের নেতা। শুরুতে এগিয়ে দিলেন দলকেও।

[৪] করোনার ধকল মাত্রই সামলে উঠায় ছিলেন না লিওনেল মেসি। করোনা পজিটিভ থাকায় ডাগ আউটে থাকতে পারেননি কোচ লিওনেল স্ক্যালোনিও। তাতে অবশ্য জিততে সমস্যা হলো না আর্জেন্টিনার।

[৫] দলের পক্ষে গোল দুটি করেছেন ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ। পুরো ম্যাচে দু দলের ফুটবলাররা মিলে ফাউল করেছেন ৩৬টি, ম্যাচে হলুদ কার্ড দেখানো হয়েছে ৯বার। - গোল ডটকম

  • সর্বশেষ