শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজা খেলে যৌনসুখ বাড়ে!

ডেস্ক রিপোর্ট: বিশ্বের বিভিন্ন দেশেই প্রকাশ্যে গাঁজা সেবন নিষিদ্ধ। কিন্তু এই গাঁজাই নাকি বাড়িয়ে দিতে পারে যৌন মিলনের সুখ। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন স্পেনের একদল গবেষক।

স্পেনের আলমেইরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২৭৪ জন নারী-পুরুষের মধ্যে এই গবেষণা চালান। অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ছিলেন ৮৯জন ও ১৮৫ জন ছিলেন মহিলা। সকলেরই বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে।

গবেষণাটি বলছে নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই দেখা গিয়েছে যে মেহন ও সঙ্গমের ক্ষেত্রে গঞ্জিকা সেবনকারী ব্যক্তিরা অনেক বেশি পরিতৃপ্ত হয়েছেন। সঙ্গমের সুখানুভূতি বৃদ্ধি করলেও গাঁজা কিন্তু যৌন মিলনের কামনা বৃদ্ধি করেনি বলেই মত গবেষকদের।

তবে এই গবেষণা কতটা সঠিক তা নিয়ে অবসর রয়েছে বিতর্কের। বিশেষজ্ঞদের একটি বড় অংশের দাবি গাঁজা পুরুষের শুক্রাণুর ক্ষতি করতে পারে।

দাবি পাল্টা দাবির মধ্যে যে বিষয়টি নিয়ে কোনও দ্বিমত নেই তা হল, এই ব্যাপারে আরও গবেষণা প্রয়োজন। যশোর খবর

  • সর্বশেষ
  • জনপ্রিয়