শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৯:৩২ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেইমারের অনুপস্থিতিতে ফিলিপে কৌতিনহোর উপরে আস্থা রাখছেন কোচ তিতে

স্পোর্টস ডেস্ক: [২] গত বছরের নভেম্বরে গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি তিনি। ফলে আগামীকাল সকালে ইকুয়েডর ম্যাচ তো বটেই, ১ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও তাকে পাবে না ব্রাজিল।

[৩] তবে ব্রাজিল দলের কোচ তিতে নেইমারের অনুপস্থিতিতে ভরসা রাখছেন ফিলিপে কৌতিনহোর উপর। বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় পাড়ি জমানো এই মিডফিল্ডারই নেইমারের অভাব পূরণ করতে পারবেন বলে বিশ্বাস তার।-যায়যায়দিন

[৪] তিনি বলেন, ‘দর্শকরা সবসময়ই নেইমারকে চায়। তবে বিভিন্ন সময়ে আপনার চাহিদামতো বিষয়গুলো ঘটে না। আমরা দুঃখিত যে নেইমার এখানে নেই। তবে আমাদের হাতে অন্য বিকল্পও আছে। আমি কৌতিনহোর কথা বলছি। সে এমন একজন খেলোয়াড়, যে এই ভূমিকায় খেলতে পারে। তার প্রতিভার ওপর আমার বিশ্বাস আছে।’

[৫] ২০২০ এর অক্টোবরের পর থেকে দলে ছিলেন না কৌতিনহো। তবে ইকুয়েডরের বিপক্ষে তিনি ফিরবেন দলে, নিশ্চিত করেছেন কোচ তিতে। অবশ্য তিনি নেইমারের জায়গায় খেলবেন না, নিষেধাজ্ঞার কারনে মাঝমাঠে খেলতে না পারা লুকাস পাকেতার জায়গায় খেলবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়