শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:০৮ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে ৯টি ইটভাটায় ৫৮লাখ টাকা জরিমানা

আদনান হোসেন: [২] অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ৯টি ইটভাটাকে ৫৮ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

[২] বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জলসিন, কান্দাপাড়া, কালামপুর,ধাইরা ও ডাউটিয়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

[৩] এ সময় আর্থিক জরিমানাসহ ইটভাটা আংশিক ভেঙ্গে দেওয়া হয়, এবং পানি দিয়ে কিছু ইট ভাটার চুলা নিভিয়ে দেয়া হয়। মোট ৮টি ইটভাটাকে ৫৮লাখ টাকা জরিমানা করা হয়। হালিমা ব্রিকস এর মালিক পলাতক থাকায় ইট ভাটাটি সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

[৪] ইটভাটা গুলো হলো, মা ব্রিকস ছয় লাখ, পিওর ব্রিকস বিশ লাখ, মাস্টার ব্রিকস ছয় লাখ, এসবিএন ব্রিকস-১ দুই লাখ, এসবিএন ব্রিকস-২ ছয় লাখ, বিবিসি ব্রিকস ছয় লাখ, সান ব্রিকস ছয় লাখ টাকা।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ সাংবাদিকদের জানান, পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযান চালু রয়েছে তারই অংশ হিসেবে ধামরাইয়ে ইটভাটায় অভিযান চালানো হয়। ৮টি ভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারেনি তাদের জরিমানা করা হয়। একটি ইট ভাটার মালিক পলাতক থাকায় ভাটাটি সম্পূর্ণ ভেংগে গুড়িয়ে দেওয়া হয়। অনুমিত বিহীন ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলে জানান।

[৬] এ সময়ে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব, অনিতা ঘোষ, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, ক্যাশিয়ার উজ্জল বরুয়া, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সম্পাদনা : ঝুমুরী বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়