শিরোনাম
◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ১০:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিজ্ঞা করেছিলাম, দেশ পিছিয়ে থাকবে না, সেই লক্ষ্য বাস্তবায়ন করেছি: সংসদে প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: [২] জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া বক্ততৃায় সংসদ নেতা শেখ হাসিনা একথা বলেন। বিটিভি

[৩] তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এদেশে গণবিরোধী কর্মকাণ্ড শুরু হয়েছিলো। বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে শুধু যে ইনডেমনিটি দেওয়া হয়েছিলো, তাই নয়, তাদের পুরস্কৃতও করা হয়।

[৪] শেখ হাসিনা বলেন, খুনিদের রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিলো। খুনি যখন বিদেশে প্রতিনিধিত্ব করে, তখন দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকে?

[৫] খাদ্য পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যথেষ্ট খাদ্য মজুত আছে। সামনে বোরো ফসল আসছে। কোনো সংকট হবে না।

[৬] যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি কোটি কোটি ডলার খরচ করে দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছে। এই টাকা কোথা থেকে এলো, আমরা জানতে চাই। এর ব্যাখ্যা তাদের দিতে হবে।

[৭] খুনি ও জঙ্গীদের রক্ষা করা এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা লবিস্ট নিয়োগ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়