শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক পেলেন কুমিল্লার দুই শিল্পী

শাহাজাদা এমরান: [২] বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব উদ্বোধন ও বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ও আবৃত্তি স্মারক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল দশটায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে যুক্ত ছিলেন কুমিল্লার আবৃত্তি শিল্পীরা।

[৪] বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ও সারাদেশের ৫০জন গুণী শিল্পী প্রশিক্ষক ও সংগঠকদের বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক প্রদান করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে কুমিল্লার দুই শিল্পী রয়েছেন।

[৫] কুমিল্লা জেলায় সংগঠক ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি এবং আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক হিসেবে বরেণ্য আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক পেয়েছেন।

[৬] কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ফারহানা পৃথা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী মাহতাব সুমন, জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিনসহ আবৃত্তি শিল্পীরা।

[৭] প্রধানমন্ত্রীর পক্ষে কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমনের হাতে স্মারক তুলে দেন। এ উপলক্ষে "শতবর্ষে শত কবিতায় মুজিব" গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সম্পাদন: আফরোজা সরকার

  • সর্বশেষ