শিরোনাম
◈ বৈশ্বিক বাজারে হঠাৎ কমলো তেলের দাম! ◈ আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে বড় সহায়তা, বাংলাদেশে আসছে ২ বিলিয়ন ডলার ◈ ৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে আসছে দুই জাহাজ ◈ অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব ◈ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের ◈ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের যে ৪ প্রস্তাব!! ◈ করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের ◈ রাজধানী ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ, আতঙ্কে নতুন উদ্বেগ! ◈ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা  ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২২, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি দ্বিতীয়বার করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক : [২] কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে এবার পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) খেলবেন কিংবদন্তী অল রাউন্ডার শহীদ আফ্রিদি। এই আসরের মধ্য দিয়ে ঘরোয়া ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট আগেই ছেড়েছেন।

[৩] পিএসএল শুরুর আগে ধাক্কা খেলেন শহীদ আফ্রিদি। নিয়মিত কোভিড পরীক্ষায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের তারকা অলরাউন্ডার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।

[৪] কোভিড পজিটিভ হওয়ায় পিসিবির প্রোটোকল মেনে বাড়িতেই কোয়ারেন্টাইন করবেন এবং সাত দিনের কোয়ারেন্টাইন শেষে কোভিড নেগেটিভ হলে পুনরায় যোগ দেবেন দলে।

[৫] দ্বিতীয়বারের মতো কোভিড আক্রান্ত হওয়ায় আফ্রিদি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের শুরুর ম্যাচগুলোতে খেলবেন না। বলা হচ্ছে একেবারে লাহোর লেগের ম্যাচগুলোতে যোগ দেবেন দলের সঙ্গে। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়