শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ১০:৪০ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গলাচিপায় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: [২] পটুয়াখালী জেলার গলাচিপায় স্লোগান দেয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভাকে কেন্দ্র উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.শাহজাহান খান ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

[৩] সূত্র জানায়, দীর্ঘদিন যাবত গলাচিপা উপজেলা বিএনপির বিবদমান দু’গ্রুপের মধ্যে সমঝোতা করার জন্য জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও গলাচিপা উপজেলা বিএনপির দু’গ্রুপের সমন্বয়কারী এ্যাড.মজিবুর রহমান টোটনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর পরপরই শাহজাহান খান ও হাসান মামুনের পক্ষে শ্লোগান পাল্টা শ্লোগান দিলে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে যুবদল নেতা মো.জাহিদুল ইসলাম (৪৫), ইমরান হোসেন (২৪), নুরুল ইসলাম নয়ন(৪৫), সফিক (২৮), ডিপটি খান (৩২), সোহাগ হাওলাদার(৩০), সহ ১০জন আহত হয়।

[৪] মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.শাহজাহান খান, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক মো.সিদ্দিকুর রহমান, সদস্য সচিব আ.ছত্তার হাওলাদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়