শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ০৮:৫২ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বল টেম্পারিং, চার ম্যাচ নিষিদ্ধ নেদারল্যান্ডের পেসার ভিভিয়ান কিংমা

স্পোর্টস ডেস্ক : [২] মঙ্গলবার (২৫ জানুয়ারি) ওয়ানডে সুপার লিগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে বল বিকৃতির চেষ্টা করে দোষী সাব্যস্ত হন ডাচ পেসার ভিভিয়ান কিংমা ।

[৩] আইসিসির ধারা অনুযায়ী, কোনো ক্রিকেটার বল বিকৃতির চেষ্টা করলে ৪১.৩ নম্বর ধারা ভঙ্গ হবে। ধারা ভঙ্গ করে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কিংমা। নেদারল্যান্ডসের আগামী ৪টি (ওয়ানডে বা টি-টোয়েন্টি) ম্যাচে এই নিষেধাজ্ঞা ভোগ করবেন তিনি। একইসঙ্গে তার নামের পাশে ৫টি ডিমেরিট পয়েন্ট জুড়ে দেওয়া হয়েছে।

[৪] তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ইনিংসের ৩১তম ওভারে নখ দিয়ে বল ঘষছিলেন কিংমা। মূলত বল থেকে বাড়তি সুবিধা আদায়ের জন্য এমনটি করেন তিনি। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে বলটি পরিবর্তন করেন আম্পায়ারর। তাৎক্ষণিকভাবে শাস্তিও দেওয়া হয়। পেনাল্টি হিসেবে আফগানদের ইনিংসে যোগ করা হয় ৫ রান।

[৫] তবে শুধু দলীয় শাস্তিতেই পার পেলেন না বল টেম্পারিংয়ের মূল হোতা কিংমা। ম্যাচ শেষে তার ওপর কঠোর এই শাস্তি আরোপ করেন ম্যাচ রেফারি ওয়েনডেল লা ব্রুই। কিংমা তার অপরাধ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়