শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২, ০২:০১ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২২, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কত ডোজে হবে টিকার বুস্টার ডোজ?

নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে টিকার কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র- সিডিসির সাম্প্রতিক নতুন তিনটি গবেষণা প্রতিবেদন প্রকাশের পর নতুন একটি প্রশ্ন সামনে এসেছে। একুশে টেলিভিশন

গবেষণাগুলোতে এই ভাইরাসের ওমিক্রন ধরনটির প্রতিরোধে বুস্টার ডোজের গুরুত্ব তুলে ধরে বলা হয়েছে, ওমিক্রন সংক্রমণে হাসপাতালে ভর্তি রোধে ৯০ শতাংশ কার্যকর হতে পারে টিকার বুস্টার ডোজ। অর্থাৎ বুস্টারে ওমিক্রন থেকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারে।

এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে সম্পূর্ণ ডোজ টিকার সংজ্ঞা কী হবে? শুরুতে কোভিড টিকার দুই ডোজকে সম্পূর্ণ ডোজ হিসেবে ধরে নেওয়া হচ্ছিল। এখন কি তাহলে তিন ডোজকে সম্পূর্ণ ডোজ হিসেবে বিবেচনা করা হবে?

ওমিক্রনের বিরুদ্ধে বুস্টার ডোজের কার্যকারিত পরীক্ষায় এই তিনটি গবেষণাই প্রথম বাস্তবসম্মত গবেষণা, বলছে সিডিসি।
গেল শুক্রবার প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন থেকেই প্রশ্ন উঠেছে, তাহলে কি দুই ডোজ টিকা সম্পূর্ণ টিকা হিসাবে গণ্য হবে না?

সিডিসির টিকা বিষয়ক উপদেষ্টা ডা. উইলিয়াম শ্যাফনার বলেন, “ আমি মনে করি দুইটি নয়, তিন ডোজ টিকা নিলেই কেবল তাকে সম্পূর্ণ ডোজ টিকার আওতায় বলে মনে করতে হবে।“

হাসপাতালসহ বিভিন্ন জরুরি বিভাগে কর্মরত প্রায় এক লাখ প্রাপ্তবয়স্ক মানুষের নমুনা নিয়ে এসব গবেষণা করা হয়েছে।
সিডিসির প্রতিবেদনে বলা হয়েছে, গেল ডিসেম্বর এবং জানুয়ারির প্রথম দিকে, যখন যুক্তরাষ্ট্রে ওমিক্রন সংক্রমণ ব্যাপক আকারে ছিল সে সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোধে ৯০ শতাংশ কাজ করেছে বুস্টার ডোজ।

এদিকে যাদের দুই ডোজ টিকা নেওয়ার ছয় মাস হয়েছে তবে বুস্টার নেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে সংক্রমণের পর হাসপাতালে ভর্তি রোধ হয়েছে ৫৭ শতাংশ।

তবে যেহেতু সিডিসির গবেষণা বলছে যে, তৃতীয় ডোজেও ওমিক্রন থেকে সম্পূর্ণ সুরক্ষা সম্ভব নয়, তাহলে আবারও প্রশ্ন থেকেই যায়। বুস্টার ডোজটিও কি সম্পূর্ণ টিকা হিসাবে বিবেচিত হতে পারে?

সূত্র: সিএনএন

  • সর্বশেষ