শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মায়ের কাছে যেতে চায় বাবা-মা হারানো ছোট্ট শাকিরা

মাসুদ আলম : [২] গত শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেলের সামনের সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও নানা হারানো শাকিরা আক্তারকে মঙ্গলবার ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়েছে। শিশুটি বর্তমানে বড় মামা নজরুল ইসলামের মাতুয়াইলের বাসায় আছে। তাকে দেখভাল করছেন নজরুল ও তার স্ত্রী সোনিয়া আক্তার। শাকিরা এখনো জানে না তার বাবা-মা বেঁচে নেই। তাকে স্বজনেরা এই বলে প্রবোধ দিচ্ছেন যে তার অসুস্থ নানিকে দেখভাল করছেন মা।

[৩] শিশুটির মামা নজরুল ইসলাম ও মামি মোছা. সোনিয়া আক্তার বলেন, শাকিরার অবস্থা ভালো। হাসপাতালেও থাকতে চাইতো না। শুধু মায়ের কাছে যেতে চায়। রাতেও ঘুমের মধ্যে মাকে খুঁজে। এখন মা-বাবা ছড়াই তাকে বড় হতে হবে।

[৪] নজরুল ইসলাম বলেন, গত শুক্রবারে বরিশালের বাবুগঞ্জ চরফতেপুর গ্রাম থেকে আমার মা সাহিদা বেগমকে দেখার জন্য বাবা আব্দুর রহমানের সঙ্গে বোন, দুলাভাই ও ভাগনি শাকিরাকে নিয়ে প্রথমে আমার বাসায় আসে, সেখান থেকে তারা মহাখালী ক্যানসার হাসপাতালে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত রওনা দেয়। কিন্তু সিএনজিটি কিছু দূর এগোতেই যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা, বোন ও দুলাভাই মারা যান।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়