শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ১২:১২ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২২ দিনে সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু, বৈঠকে বসছে বিশেষজ্ঞ দল

এ.এইচ সবুজ: [২] গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৩ সপ্তাহের ব্যবধানে নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জেব্রাগুলো মারা যায়। ৯টি জেব্রার মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সাফারি পার্কে বৈঠকে বসছে বিশেষজ্ঞ দল।

[৩] মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। তবে ২ জানুয়ারি থেকে পার্কে জেব্রা মৃত্যু হলেও পার্ক কর্তৃপক্ষ বিষয়টি গোপন করে রেখেছিল। সবশেষ সোমবার রাতে পার্কে জেব্রার মৃত্যু বিষয়টি প্রকাশ পায়।

[৪] তিনি বলেন, মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে। প্রতিটি জেব্রার মরদেহ ময়নাতদন্ত হয়েছে। মরদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। জেব্রার অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানে, খাদ্যে বিষক্রিয়া, বিষ প্রয়োগ, ভাইরাস- ব্যাকটেরিয়ার আক্রমণসহ নানা বিষয় মাথায় রেখেই আজ পার্কের অভ্যন্তরে বিশেষজ্ঞদের বৈঠক বসবে।

[৫] সাফারী পার্ক সূত্রে জানা যায়, পার্কটিতে মোট ৩১ টি জেব্রা ছিল। ৯টির মৃত্যুর পর এ সংখ্যা দাঁড়িয়েছে ২১টিতে। প্রথম দিন জেব্রা মারা যাওয়ার পর মরদেহের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ( আইইডিসিআর) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল বিচ্ছিন্নভাবে এসেছে।

[৬] সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, জেব্রার খাবার মূলত বিভিন্ন ধরনের ঘাস। সাফারি পার্কে জেব্রাকে ঘাস সরবরাহ করে মাহবুব এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের একজনকে নিয়ে ঘাস যেসব এলাকা থেকে সংগ্রহ করা হয় সেসব এলাকা পরিদর্শন করছি। ঘাস উৎপাদন করা কৃষকদের সঙ্গে কথা বলেছি। সেখান থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সাফারি পার্কের চারণভূমির ঘাস ও মাটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ