শিরোনাম
◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ ◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০৪:০২ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউক্রেন-রাশিয়া সীমান্তে উত্তেজনা চরমে, সতর্ক অবস্থানে ন্যাটো

আখিরুজ্জামান সোহান: [২] সীমান্তে জড়ো হতে শুরু করেছে রুশ সেনারা,  যে কোনো মুহুর্তে বাজতে পারে যুদ্ধের দামামা। এরই মধ্যে সোমবার (২৪ জানুয়ারি) ন্যাটো জোট ঘোষণা করেছে, পূর্ব ইউরোপে জোটের সদস্য দেশগুলোতে বাড়তি যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে।

[৩] ইউক্রেনের সীমান্তে রুশ সেনাদের জড়ো হওয়ার খবর পাওয়ার পরই পূর্ব ইউরোপে সম্ভাব্য মোতায়েনের জন্য প্রায় সাড়ে আট হাজার মার্কিন সেনাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবির বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে সিএনএন

[৪] কিরবি আরো জানান, ‘ন্যাটোর রেসপন্স ফোর্স মোতায়েনের সময় বা অন্য কোনোভাবে নিরাপত্তার পরিবেশ বিঘ্নিত হলে, যুক্তরাষ্ট্র দ্রুত অতিরিক্ত ব্রিগেড, সেনা, লজিস্টিক, চিকিৎসা, যুদ্ধজাহাজ, গোয়েন্দা নজরদারি, অনুসন্ধান, পরিবহন এবং সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়ে রাখবে।’ ।

[৫] ডেনমার্ক, স্পেন, বুলগেরিয়া এবং নেদারল্যান্ডসসহ ন্যাটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা জোরদার করতে পূর্ব ইউরোপে আরও জঙ্গি বিমান এবং রণতরী পাঠাচ্ছে।

[৬] এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র প্রায় ৯০ টন ওজনের "মারণাস্ত্র" ইউক্রেনে পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে সম্মুখ রণাঙ্গনে প্রতিরোধী যুদ্ধ সরঞ্জাম।

[৭] এদিকে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ব্রিটেন ইউক্রেনে তাদের দূতাবাস থেকে কিছু কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করছে। ব্রিটিশ সরকার বলছে, রাশিয়ার সামরিক হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৮] এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে তাদের দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের দেশে চলে আসার নির্দেশ দেয়।

সূত্র: সিএনএন, বিবিসি

  • সর্বশেষ