শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০১:০৯ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইঙ্গেলহুডে বন্দুকধারীর হামলায় দুই নারীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন দুই নারীসহ চারজন। হামলায় গুরুতর আহত হয়েছেন একজন। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ১০ কিলোমিটার দূরে ইঙ্গেলহুডে একটি বাড়ি লক্ষ্য করে। ওই বাড়িতে একটি পার্টি চলছিল। অজ্ঞাতপরিচয় এক হামলাকারী ওই বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে।

১৯৯০ সালের পর ইঙ্গেলহুডে এ নিয়ে দ্বিতীয়বার হামলা হলো। কী কারণে হামলা, সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।

হামলাকারী সংখ্যায় একজন ছিল না একাধিক, সে ব্যাপারেও তারা কিছু জানাতে পারেনি। ঘটনাস্থলের পাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে বা তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জেনেশুনে হামলার জন্য বাড়িটিকে চিহ্নিত করে আততায়ী। পুলিশ এর পেছনের ঘটনা জানার চেষ্টা করছে।

ইঙ্গেলহুডের মেয়র জেমস বাট জানিয়েছেন, স্থানীয় সময় রাত দেড়টায় পুলিশকে ফোন করে হামলার খবর দেয়া হলে পুলিশ সেখানে পৌঁছায়। ঘটনাস্থল থেকে চারজনকে মৃত উদ্ধার করা হয়েছে। একজনের আঘাত গুরুতর। নিকটবর্তী হাসপাতালে তার চিকিৎসা চলছে। হামলার কারণ জানতে পুলিশ উচ্চপর্যায়ের তদন্ত করছে। আশা করা যায়, হামলাকারী শিগগির ধরা পড়বে। পুলিশ হতাহতদের নাম প্রকাশ করেনি।

গত মাসে যুক্তরাষ্ট্রের ডেনভার ও লেকউডে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হন। পুলিশ জানায়, অন্তত চারটি স্থানে এ হামলা চালানো হয়। প্রথমে ডেনভারে ওই বন্দুকধারীর গুলিতে দুই নারী ও এক পুরুষ নিহত হন। আহত হন এক পুরুষ। পরে বন্দুকধারী পাশের লেকউডে গিয়ে গুলি চালায়। সেখানে মারা যান একজন। তখনও পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের গুলিতে মারা যায় বন্দুকধারী। দুই পক্ষের গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তখনও হামলাকারীর পরিচয় জানা যায়নি।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়