শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২, ০৫:১৩ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২২, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি উন্মোচিত (ভিডিও)

অনলাইন ডেস্ক : ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি ঐতিহাসিক ইন্ডিয়া গেটে স্থাপন করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি ভারতের কৃতজ্ঞতার প্রতীক হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূর্তিটি উন্মোচন করেছেন। ইত্তেফাক

নেতাজির মূর্তিটি ইন্ডিয়া গেটে যেখানে স্থাপন করা হয়েছে, সেখানে এক সময়ে রাজা পঞ্চম জর্জের মূর্তি ছিল।

একটি গ্রানাইট মূর্তি এই জায়গায় স্থাপনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হলোগ্রাম মূর্তিটি সেখানে থাকবে।

হলোগ্রাম মূতির্টি উন্মোচনের পরে প্রধানমন্ত্রী মোদী ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের জন্য সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার প্রদান করেন।

নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি উপস্থিত ছিলেন।

মূর্তি উন্মোচন করে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্রবসুর জন্মবার্ষিকী পালন অন্তর্ভূক্ত করার মধ্য দিয়ে ২৪ জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকে ভারত তাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়