শিরোনাম
◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২, ০১:৪৭ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২২, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রী হতে চাই না, শিল্পীদের সঙ্গে থাকতে চাই, বললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমি মন্ত্রী হতে চাই না। শিল্পীদের সঙ্গে থাকতে চাই। এজন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার প্যানেলে যারা আছেন তারা আমাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছেন। চ্যানেল আই অনলাইন

এই পদে ইলিয়াস কাঞ্চনের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিপক্ষের প্যানেলের (মিশা-জায়েদ) সহ-সভাপতি পদপ্রার্থী রুবেল দাবি করেছেন, অনেকেই অতিথি পাখির মতো এসে নির্বাচন করছেন। যাদের অন্য সময় খোঁজ থাকে না।

রোববার সন্ধ্যায় এফডিসিতে ইলিয়াস কাঞ্চন তার প্যানেলের সদস্যদের নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে এমন সমালোচনার জবাবে বলেন, ‘আমাকে নির্বাচনের জন্য আনা হয়েছে। নিপুণ, রিয়াজ, ইমন, সাইমন সবাই চেয়েছে আমি যেন নির্বাচন করি। সাধারণ শিল্পীরাও চেয়েছে আমি যেন নির্বাচন করি। আর আমি যদি অন্যদের চেয়ে আরও ভালো কাজ করতে পারি তাহলে কেন নির্বাচন করবো না?’

‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত এই নায়ক আরও বলেন, ‘অনেকেই বলছেন ইলিয়াস কাঞ্চন তো মন্ত্রী-মিনিস্টার হতে পারেন। সেখানে কেন যান না?’

তাদের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি কি কোনো রাজনৈতিক দল করি? আমি একজন শিল্পী। শিল্পী হিসেবে একজন মানুষ, শিল্পীদের ভাই, বন্ধু। তাই আমি মন্ত্রী হতে চাই না, শিল্পীদের সঙ্গে থাকতে চাই।’

বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান দাবি করছেন, তারা ক্ষমতায় থাকাকালীন ১২ লাখ টাকা সমিতির ফান্ডে জমা রেখেছেন।

এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এই টাকা পিকনিকের জন্য। করোনার কারণে ২ বছর পিকনিক হয়নি। তাহলে টাকাটা জমা থাকাই স্বাভাবিক। এসব সাধারণ জিনিস নিয়ে মিথ্যাচার করা উচিত না। আমি ১৯৮৯ সালে যখন সাধারণ সম্পাদক ছিলাম তখন ৩ লাখ টাকা রেখেছিলাম। তখনকার ৩ লাখ টাকা এখন কত হিসেব করতে হবে।’

তিনবার একই পদে প্রার্থীরা নির্বাচন করতে পারবেন- এমন নিয়ম পরিবর্তন করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা পাস করলে নিয়ম করবো পরপর দুই টার্মের বেশি কেউ একই পদে নির্বাচন করতে পারবে না। এখানে নতুন নেতৃত্ব আসতে হবে। নতুনদের সুযোগ করে দিতে হবে। বছরের পর বছর কেউ একই পদে বারবার নির্বাচন করতে পারবে না। জয়ী হলে সকলের সম্মতিতে হলে অবশ্যই এই কাজটি করবো।’

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এতে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্যানেল তৈরি করেছেন নিপুণ, রিয়াজ, ফেরদৌস, ইমন, সাইমন, নিরব, পরীমনির মতো তারকারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়