শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২, ০১:৩০ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২২, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতি: ওমিক্রনে আক্রান্তদের ৭৩ শতাংশের ক্ষেত্রেই ছিল সর্দির উপসর্গ

নিউজ ডেস্ক: ধীরে ধীরে সারাদেশে কোভিড-১৯ এর ডেল্টা ভেরিয়েন্টের জায়গা নিচ্ছে ওমিক্রন। রবিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) মুখপাত্র অধ্যাপক ড. নাজমুল ইসলাম এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।

তিনি বলেন, কোভিড-১৯-এর ওমিক্রন ভেরিয়েন্ট আক্রান্ত বলে শনাক্ত হওয়া ৭৩ শতাংশ মানুষের সর্দির উপসর্গ দেখা গেছে। অন্যদিকে ৬৮ শতাংশের মাথা ব্যথা, ৬৪ শতাংশের ক্লান্তি এবং ৬০ শতাংশের হাঁচি রয়েছে। ৬০ শতাংশ রোগীর গলা ব্যথার লক্ষণ দেখা গেছে এবং ৪৪ শতাংশের কাশি হয়েছে।

নাজমুল বলেন, আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, মৌসুমী ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জার সঙ্গে লক্ষণগুলোর মিল রয়েছে। সুতরাং, এরকম উপসর্গ দেখা দিলে আমাদের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিৎ। গত তিন মাসের তুলনায় হাসপাতালে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, আমরা যদি স্বাস্থ্যবিধি উপেক্ষা করি, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে।

আজ ২৩ জানুয়ারি বাংলাদেশে ১০ হাজার ৯০৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে এবং করোনাভাইরাসে একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৮৫৪ টি নমুনা পরীক্ষা করে ৩১ দশমিক ২৯ শতাংশ কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, বাংলাদেশ বিপদসীমার অনেক নিচে রয়েছে কারণ দেশে তিন মাসেরও বেশি সময় ধরে কোভিড-১৯ আক্রান্ত পরীক্ষার ক্ষেত্রে পাঁচ শতাংশেরও কম পজিটিভ দেখা গেছে। কর্তৃপক্ষ ওমিক্রন ভেরিয়েন্টের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ২০২১ এর ২৭ নভেম্বরের পর বাংলাদেশের জন্য নতুন সতর্কতা জারি করেছে।

  • সর্বশেষ